‘পার্সন অব দ্য ইয়ার’ : বাইডেন-হ্যারিস

Biden-Harris

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ একমাত্র সহমর্মিতাই পারে জাতিবিদ্বেষের ক্ষত মুছিয়ে দিতে। বাইডেন-কমলা জুটি মার্কিন যুক্তরাষ্ট্রকে পরিবর্তন করার স্বপ্ন দেখেছিল। ফলে নির্বাচনী সাফল্য পেল এই স্বপ্নের জোরেই। এবার প্রেসিডেন্ট-ইলেক্ট ও ভাইস প্রেসিডেন্ট ইলেক্টের মুকুটে আরও একটি পালক যুক্ত হল। জো বাইডেন ও কমলা হ্যারিসকে টাইম ম্যাগাজিন ‘পার্সন অব দ্য ইয়ার’-এ নির্বাচিত হয়েছেন। এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ভাইস প্রেসিডেন্ট বর্ষসেরা ব্যক্তি হিসাবে নির্বাচিত হলেন। আমেরিকায় প্রবল ঝড় ওঠে কৃষাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে। ওয়াশিংটন ডিসিতে একটি প্রতিবাদ সমাবেশ চলাকালীন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান রাহুল দুবে প্রায় ৭০ জন প্রতিবাদকারীকে আশ্রয় দিয়েছিলেন। টাইম ম্যাগাজিন তাঁকে ‘হিরোস অব ২০২০’ হিসাবে নির্বাচিত করেছে। অনলাইন প্ল্যাটফর্ম জুমের সিইও এরিক ইউয়ান ও ‘বিজনেস পার্সন অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড বিটিএস ‘এন্টারটেইনমেন্ট অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছে। বাস্কেটবল তারকা লেব্রন জেমস ‘অ্যাথলিট অফ দ্য ইয়ার’ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *