করোনা-যোদ্ধাদের পড়ুয়ারা মেডিক্যালে আসন সংরক্ষণ পাবেন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মেডিক্যালে আসন সংরক্ষণ। সূত্রের খবর, করোনা পরিস্থিতির জেরে এবং তার মোকাবিলায় যেসব যোদ্ধাদের মৃত্যু হয়েছে, তাঁদের সন্তানদের এমবিবিএস পড়ার জন্য দেশে ৫টি আসন সংরক্ষণ করা হয়েছে। সূত্রের আরও খবর, সেই আসনে সুযোগ পাওয়ার জন্য ওই সমস্ত করোনা যোদ্ধাদের পড়ুয়ারা রাজ্যের মেডিক্যাল কাউন্সেলিং কমিটির কাছে আবেদন করতে পারবেন। এই সংক্রান্ত বিষয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর মাসে যেসব পড়ুয়ারা নিট পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে করোনা যোদ্ধাদের সন্তানরাই এই সুযোগ পাবেন। জানা গিয়েছে, পরীক্ষার মেধা তালিকার ভিত্তিতে স্থির হবে কোন রাজ্যের কারা ওই আসনে পড়ার সুযোগ পাচ্ছেন। যার জন্য দিল্লি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তরাখণ্ডের একটি করে মেডিক্যাল কলেজকে বাছা হয়েছে।

