কাঁচামালের লাগাতার দাম বাড়ায় ঢালাই শিল্প সংকটে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কাঁচামালের দাম গত কয়েক মাস ধরে ক্রমশ বেড়ে চলেছে। কাঁচামালের মূল্য বৃদ্ধির ফলে সংকটে ঢালাই শিল্প। এর জেরে নাভিশ্বাস উঠতে বসেছে ফাউন্ড্রি শিল্পে। সর্বভারতীয় ফাউন্ড্রি শিল্প দ্য ইনস্ট্রিটিউট অব ইন্ডিয়ান ফাউন্ড্রিমেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত পাঁচ-ছয় মাসে পিগ আয়রন, স্ক্র্যাপ বা স্টিলের মতো কাঁচামালের দাম ৩০ থেকে ৫০ শতাংশ বেড়েছে। এছাড়াও বিভিন্ন রাসায়নিকের দামও ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। ফাউন্ড্রিরির উৎপাদন ব্যয়ের কমপক্ষে ২০ শতাংশ বিদ্যুতে খরচ হয়। যেহেতু ভারতে বিদ্যুতের ব্যয় অন্য দেশের তুলনায় বেশি, তাই এই শিল্পকে দাম দিতে হয়।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিদ্যুতের ক্ষেত্রে শিল্পকে কিছুটা ছাড় দেওয়া উচিত। কারণ চিন ইতিমধ্যে দু’বারে ১৫ শতাংশ কমিয়েছে। ওই সংগঠনের সভাপতি বিজয় এস বেরিওয়াল জানিয়েছেন, কোনও ক্রেতা আন্তর্জাতিক বাজারে এই ব্যয় বহন করতে রাজি নয়। সুতরাং ফাউন্ড্রি শিল্প চরম সঙ্কটে রয়েছে। দীর্ঘমেয়াদে এর প্রভাবগুলি পড়তে বাধ্য করা হয়েছে।এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে অনেক সংস্থা বন্ধ হয়ে যাবে। অনেক শ্রমিকরাও কর্মহারা হয়ে পড়বেন।

