writer and monisankarBreaking News Education Others 

সাহিত্য একাডেমি সম্মান পাচ্ছেন শঙ্কর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্বীকৃতি পাচ্ছেন সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়। সাহিত্য একাডেমি সম্মানে ভূষিত হতে চলেছেন তিনি। বাঙালি পাঠকের কাছে তিনি শঙ্কর নামে বিশেষ পরিচিত। “একা একা একাশি”নামক গ্রন্থের জন্য তিনি এই সম্মান পাচ্ছেন। ২০১৬ সালে এই বইটি প্রকাশিত হয়েছিল। ৮৭বছর বয়সে এই সম্মান পেতে চলেছেন শঙ্কর।

১৯৫৯ সালে সাহিত্য জগতে পা রেখেছিলেন তিনি। “কত অজানারে” দিয়ে শুরু হয়েছিল। এরপর “চৌরঙ্গী”,”জনঅরণ্য”,”সীমাবদ্ধ” সহ একাধিক জনপ্রিয় উপন্যাস লিখেছেন এই সাহিত্যিক। তাঁর উপন্যাস নিয়ে সিনেমা হয়েছে বেশ কয়েকটি।

Related posts

Leave a Comment