রেল হুইল প্লান্টে ৭০ অ্যাপ্রেন্টিস

rail wheel plant

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ট্রেড ৭০ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে বিহারের রেল হুইল প্লান্টে। এটি ভারতীয় রেলের অধীনস্থ একটি সংস্থা। ন্যাশনাল এপ্রেন্টিস ট্রেনিং স্কিমের অধীনে ট্রেনিং হবে মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিনিক্স, ইনস্ট্রুমেন্টেশন সহ বিভিন্ন ট্রেডে। সবক্ষেত্রেই সংশ্লিষ্ট জেলার কাছাকাছি প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: আসন সংখ্যা ৪টি (অসং ১, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে দুর্বল ১)। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: আসন সংখ্যা ৩টি (অসং ১, তঃজাঃ ১, ওবিসি ১)। ইলেক্ট্রিনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন/ কম্পিউটার/ আইটি ইঞ্জিনিয়ারিং: আসন সংখ্যা ৩টি (অসং ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে– মেকানিক্যাল/ ইন্ডাস্ট্রিয়াল/ অটোমোবাইল/ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ৪ বছরের ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ইলেক্ট্রিক্যালের ক্ষেত্রে– ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স ও পাওয়ার ইঞ্জিনিয়ারিং অথবা ইলেক্ট্রিক্যাল বেসিক স্ট্রিমের অধীনে যে কোনও সাব-স্ট্রিমের কম্বিনেশনের ৪ বছরের ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ইলেক্ট্রিনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন/ কম্পিউটার/ আইটি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে– ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স/ আইটি ইঞ্জিনিয়ারিংয়ের ৪ বছরের ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

মেকানিক্যাল: আসন সংখ্যা ৩৫টি (অসং ১৪, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৩, ওবিসি ৯, আর্থিকভাবে দুর্বল ৪)। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: আসন সংখ্যা ১৫টি (অসং ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে দুর্বল ১)। ইলেক্ট্রিনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন/ কম্পিউটার/ আইটি ইঞ্জিনিয়ারিং: আসন সংখ্যা ১০টি (অসং ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে দুর্বল ১)।

মেকানিক্যাল/ ইন্ডাস্ট্রিয়াল/ অটোমোবাইল/ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের পুরো সময়ের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। ইলেক্ট্রিক্যালের ক্ষেত্রে– ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স ও পাওয়ার ইঞ্জিনিয়ারিং অথবা ইলেক্ট্রিক্যাল বেসিক স্ট্রিমের অধীনে যে কোনও সাব-স্ট্রিমের কম্বিনেশনের পুরো সময়ের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। ইলেক্ট্রিনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন/ কম্পিউটার/ আইটি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে– ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স/ আইটি ইঞ্জিনিয়ারিংয়ের পুরো সময়ের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন।

যাঁরা ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ সালে পাশ করেছেন কেবলমাত্র তাঁরাই আবেদন করবেন। যাঁরা পূর্বে এই ধরণের ট্রেনিং নিয়েছেন বা নিচ্ছেন, তাঁরা আবেদন করবেন না। এছাড়া যাঁরা চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিয়েছেন কিন্তু ফল প্রকাশিত হয়নি তাঁরাও আবেদনের যোগ্য নন।

ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে মাসে ৯,০০০ টাকা এবং ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে মাসে ৮,০০০ টাকা। এক্ষেত্রে প্রার্থীদের নিজের নামে আধার লিঙ্ক সহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বৈধ প্যান কার্ড থাকা চাই। ট্রেনিং চলাকালীন প্রার্থীদের থাকা-খাওয়ার ব্যবস্থা নিজেকেই করে নিতে হবে।

আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে www.mhrdnats.gov.in ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে ১৪ জানুয়ারির মধ্যে। এজন্য প্রার্থীর ইমেল আইডি, মোবাইল নম্বর ও আধার কার্ড থাকা চাই। রেজিস্ট্রেশন হলে তখন পাবেন এনরোলমেন্ট নম্বর। এটি যত্ন করে লিখে রাখবেন। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখের প্রমাণপত্র, কাস্ট/ ওবিসি সার্টিফিকেট ইত্যাদির স্বপ্রত্যয়িত জেরক্স ও ২ কপি পাসপোর্ট মাপের ছবি প্রস্তুত রাখবেন। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: RWP/BELA/APP/2020. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *