laxmi ratan sukla1Others Politics Sports 

আচমকা মন্ত্রিসভা থেকে ইস্তফা লক্ষ্মীরতন শুক্লার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজনীতি থেকে অবসর লক্ষ্মীরতন শুক্লার। সূত্রের খবর,লক্ষ্মীরতন খেলাধুলো সংক্রান্ত কাজে মন দিতেই রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইস্তফা পত্রে লক্ষ্মী রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথাই উল্লেখ করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ উল্লেখ্য, রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা ৷ হাওড়া শহরের জেলা তৃণমূল সভাপতি পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি ৷ প্রাক্তন ক্রিকেটার আচমকা এই সিদ্ধান্ত নেওয়ায় রাজ্য রাজনীতিতে জোর জল্পনা তৈরি হল।

এই ইস্তফা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, ‘লক্ষ্মী ভাল ছেলে, পদত্যাগ করেছে৷ ও চিঠিতে মন্ত্রিত্ব ছাড়ার কথা লেখেনি ৷ লিখেছে সমস্ত রকম রাজনীতি থেকে সরে যেতে চাই, কারণ খেলার বিষয়ে আরও বেশি সময় দিতে হবে ৷ তবে এমএলএ হিসেবে কাজ করবে ৷ বাকি সব দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছে ৷ এর মধ্যে কোনও ভুল বোঝাবুঝির জায়গা নেই ৷ খেলার জগতের মানুষ, খেলায় ফিরে যেতে চাইছে, আরও ভাল করে কাজ করুক ৷’ লক্ষ্মীর ইস্তফাপত্র গ্রহণ করার জন্য তিনি রাজ্যপালকে অনুরোধ করেছেন বলেও জানা যায় ৷
লক্ষ্মীরতনের আচমকা ইস্তফা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে ৷ হাওড়ায় দলের অভ্যন্তরে বিরোধের কারণেই লক্ষ্মী দল ছাড়তে বাধ্য হয়েছেন বলে অনেকে মনে করছেন।

Related posts

Leave a Comment