medical equipmentsBreaking News Health 

কাটা হাত জুড়ে নজির গড়লেন হাওড়ার চিকিৎসক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কাটা হাত জোড়া লাগিয়ে নজির গড়লেন আমতার চিকিৎসক সুদীপ্ত মল্লিক।সূত্রের খবর , বাগনানের বেসরকারি নার্সিংহোমে তিনি এই সাফল্য পেলেন। আমতার একটি করাত কলে কাজ করার সময় মেশিনে হাত ঢুকে গিয়ে বাঁ হাতের কব্জির ৯০ শতাংশ কেটে যায় কৃশানু মণ্ডলের। রক্তাক্ত অবস্থাতে ওই ব্যক্তিকে নিয়ে আসা হয় বাগনানের একটি বেসরকারি হাসপাতালে। অন্যান্য চিকিৎসকেরা হাল ছেড়ে দিলেও শল্য চিকিৎসক সুদীপ্ত মল্লিক সিদ্ধান্ত গ্রহণ করেন অপারেশনের। শুরু হয় তৎপরতা।

স্থানীয় সূত্রের খবর , কাঠ চেরাই করার সময় অসতর্কতায় এই বিপত্তি ঘটে। প্রথমে গুরুতর আহত অবস্থায় স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা কলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দেন ।এরপর কৃশানুর সহ-কর্মীরা তাঁকে নিয়ে যান বাগনানের একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানে অনেক চিকিৎসক হাল ছেড়ে দিলেও চিকিৎসক সুদীপ্ত মল্লিক ৩ ঘন্টার বেশি সময় ধরে রুদ্ধশ্বাস লড়াই করেন। অস্ত্রোপচার করে কৃশানুর কব্জির কাটা অংশ জুড়তে সক্ষম হয়েছেন চিকিৎসক সুদীপ্ত মল্লিক। এখন কৃশানু অনেকটাই সুস্থ। হাতের আঙুল নাড়াচাড়া করতেও পারছেন।

চিকিৎসক সুদীপ্ত মল্লিক জানিয়েছেন, আহত যুবকের বাঁ হাতের রেডিয়াল আর্টারি কেটে যাওয়ায় বিপদের ঝুঁকি অনেকটাই বেড়ে গিয়েছিল | অপারেশন করে কেটে যাওয়া ধমনী জুড়ে, কেটে যাওয়া কব্জির অংশ জোড়া হয়েছে।

Related posts

Leave a Comment