৩৫৮ নাবিক ও যান্ত্রিক নিচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী

Indian Coast Guard

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নাবিক (জেনারেল ডিউটি, ডোমেস্টিক ব্রাঞ্চ) এবং যান্ত্রিক (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স) (০২/২০২১ ব্যাচ) পদে ৩৫৮ জনকে নিচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। কাজ করতে হবে দেশের যে কোনও অংশে।

নাবিক (জেনারেল ডিউটি): শূন্যপদ ২৬০টি। স্বীকৃত বোর্ড থেকে ম্যাথমেটিক্স ও ফিজিক্স-সহ উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। জন্ম হতে হবে ১-৮-১৯৯৩ থেকে ৩১-৭-২০০৩ তারিখের মধ্যে। মাইনে ২১,৭০০ টাকা।

নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ): শূন্যপদ ৫০টি। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। জন্ম হতে হবে ১-১০-১৯৯৯ থেকে ৩০-৯-২০০৩ তারিখের মধ্যে। মাইনে ২৯,২০০ টাকা।

যান্ত্রিক (মেকানিক্যাল): শূন্যপদ ৩১টি। যান্ত্রিক (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ৭টি। যান্ত্রিক (ইলেকট্রনিক্স): শূন্যপদ ১০টি। মাধ্যমিক/ সমতুল পাশ এবং মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন (রেডিও/ পাওয়ার) ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারী হতে হবে। জন্ম হতে হবে ১-৮-১৯৯৩ থেকে ৩১-৭-২০০৩ তারিখের মধ্যে। মাইনে ২৯,২০০ টাকা।

উচ্চতা হতে হবে ১৫৭ সেমি। শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ৭ মিনিটে ১.৬ কিলোমিটার দৌড়, ২০টি ওঠ বোস, ১০টি পুশ আপ।

প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা এবং শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ২৫০ টাকা। ফি দেবেন অনলাইনে ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইউপিআই -এর মাধ্যমে। তফশিলিদের এই ফি দিতে হবে না।

দরখাস্ত করবেন অনলাইনে www.joinindiancoastguard.gov.in বা https://joinindiancoastguard.cdac.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৫ জানুয়ারি, ২০২১ থেকে ১৯ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে। আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *