মিউচুয়াল ট্রান্সফার নিয়ে নয়া জটিলতা শিক্ষক ও শিক্ষাকর্মীমহলে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বিজ্ঞপ্তি নেই, বদলিপ্রাপ্তদের স্কুলে যোগ নিয়ে সমস্যা তৈরি হয়েছে। সূত্রের খবর, মিউচুয়াল ট্রান্সফার নিয়ে নতুন জটিলতায় পড়েছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এক্ষেত্রে তাঁদের অভিযোগ,
আপস বদলি অনলাইনে চালু হওয়ায় তাঁরা দ্রুত বদলির সুযোগ পেলেও সুস্পষ্ট বিজ্ঞপ্তি না থাকার কারণে স্কুলে যোগ দিতে পারছেন না। এমনকী গোটা প্রক্রিয়াটি অনলাইনে হওয়ার কারণে স্কুলের প্রধান বা জেলা বিদ্যালয় পরিদর্শকরা বিষয়টি জানতেও পারছেন না বলেও জানানো হয়েছে। এক্ষেত্রে স্কুলে যোগ দেওয়ার সময় বাধার সম্মুখীন হচ্ছে তাঁরা । সূত্রের আরও খবর, এই সংক্রান্ত বিষয় নিয়ে শীঘ্রহী একটি সরকারি আদেশনামার দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা ।
অন্যদিকে এই অভিযোগ অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহমত পোষণ করেছেন। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে ২০১২ সালে আপস বদলির বিজ্ঞপ্তির পর নতুন অনলাইন পদ্ধতি নিয়ে কোনও পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তা না করায় নতুন অনলাইন পদ্ধতির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে আইনি ও পদ্ধতিগত সমস্যা তৈরি হয়েছে। পদক্ষেপটির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষকমহল। অন্যদিকে জেলাগুলিতে সমস্যা অন্যরকমের। এখনও পুলিশ ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষা না হওয়ার কারণে অনেক শিক্ষকের চাকরির কনফার্মেশন হয়নি।

