ম্যাচ গড়াপেটার অভিযোগে আজীবন নির্বাসন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজীবন নির্বাসন। সূত্রের খবর, বেটিং ও ম্যাচ গড়াপেটার অভিযোগে ইন্দোনেশিয়ার ৩ খেলোয়াড়কে আজীবন নির্বাসিত করল আন্তর্জাতিক ব্যাডমিন্টন সংস্থা। এক্ষেত্রে আরও জানা যায়, ২০১৯ ও ২০২০ সালে নিচের স্তরের প্রতিযোগিতায় তাঁরা ম্যাচ গড়াপেটায় বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। এই জন্য এই সাজা দেওয়া হয়েছে।

