লেস্টার স্কোয়ারে বসছে শাহরুখ-কাজলের ব্রোঞ্জ মূর্তি

Dilwale Dulhania Le Jayenge

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ছবিটি আজ থেকে ঠিক ২৫ বছর আগে মুক্তি পেয়েছিল ২০ অক্টোবরে। এই ছবিটি বিভিন্ন দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। যা ভারতীয় মূলধারাকে বদলে দিয়েছিল। তৈরি করেছিল এক নতুন রেকর্ড। অন্যদিকে ওই ছবিতে শাহরুখ খান ও কাজলের জুটি এখনও চলচ্চিত্র প্রেমীদের মনে উজ্জ্বল হয়ে রয়েছে। আজও চলচ্চিত্রের কিছু সংলাপ মানুষের মুখে মুখে ঘোরে। এবার ‘ডিডিএলজে’ এর রজত জয়ন্তী পূর্ণ করতে চলেছে। সূত্রের খবর, এই বিশেষ মুহূর্তটি স্মরণে রাখার জন্য লন্ডনের লেস্টার স্কোয়ারে বসানো হচ্ছে শাহরুখ ও কাজলের ব্রোঞ্জ মূর্তি।

উল্লেখ্য, লন্ডনের লেস্টার স্কোয়ারের ‘সিনস ইন দ্য স্কোয়ার’-এ ইতিমধ্যে গত একশো বছরের বিভিন্ন অংশের বিখ্যাত চলচ্চিত্রগুলির কয়েকটি চরিত্রের ব্রোঞ্জের মূর্তি রয়েছে। ওই তালিকার মধ্যে রয়েছে হ্যারি পটার, ব্যাটম্যান, ওয়ান্ডার ওম্যান প্রভৃতি। জানা গিয়েছে, এই প্রথম সেখানে কোনও ভারতীয় চলচ্চিত্রের চরিত্রের মূর্তি বসানো হচ্ছে। ছবিতে রাজ এবং সিমরানকে এই লেস্টার স্কোয়ারে প্রথম দেখা গিয়েছিল। উদ্যোক্তারা চান শাহরুখ খান ও কাজলের উপস্থিতিতে এই মূর্তিটি উন্মোচন করা হোক। উল্লেখ্ করা যায়, ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ছবিটি বক্স অফিসে প্রায় ১০৩ কোটি টাকা ব্যবসা করেছিল তৎকালীন সময়ে। বর্তমান মূল্যায়নে তা প্রায় ৫২৪ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *