উৎসবের মরশুমে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে হিরে শিল্প

Diamond Industry

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উদ্বেগের মধ্যেও আশার সন্ধানে হিরে শিল্প। সূত্রের খবর, পুজো ও উৎসবের মরশুমে অনেকটা স্বস্তি ফিরতে পারে বলে মনে করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে অনেকটা ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে এই শিল্প। ধাক্কা সামলে হিরের গয়না শিল্প উঠে দাঁড়াতে মরিয়া, এমনটা জানা গিয়েছে।

অন্যদিকে পারস্পরিক দূরত্ব বিধি এবং পরিবহণ সমস্যা নিয়ে উদ্বেগ বেড়েছে। এক্ষেত্রে হিরে শিল্প ব্যবসায়ীরা জানিয়েছেন, গয়না কারখানায় উৎপাদনে পূর্বের মতো গতি আনা সম্ভব হচ্ছে না। পাশাপাশি গয়না রফতানি উন্নয়ন পরিষদের পূর্বাঞ্চলের পক্ষ থেকে জানানো হয়েছে, কেনাকাটার সামর্থ যাঁদের রয়েছে তাঁরা উৎসবের মরশুমে এই বাজারে আসবেন বলেই মনে করা হচ্ছে। আবার করোনাজনিত পরিস্থিতি বা লকডাউনের সময় যেসব সামাজিক অনুষ্ঠানগুলি বাতিল হয়েছে তা ফের শুরু হলে গয়নার চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *