দক্ষতার নিরিখে বিশ্ব রেকর্ড ভারতীয় তরুণী সুচেতার

suchita and record

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: একটানা সাড়ে ৬ ঘণ্টা গান গাওয়া। ১২০টি ভাষায় গান করা। দুবাইয়ে বিশ্ব রেকর্ড করলেন ভারতীয় এই তরুণী।
সূত্রের খবর, একসঙ্গে ১২০টা ভাষা জানা খুব সহজ নয়। আবার সেই ভাষায় অনর্গল গেয়ে চলার জন্যও দক্ষতার প্রয়োজন রয়েছে। একটা মানুষ কয়েকটি ভাষা জানতে পারে। তবে একসঙ্গে ১২০টা ভাষা জানা সত্যিই দুরূহ ব্যাপার। এই দক্ষতা রয়েছে দুবাই-নিবাসী সুচেতা সতীশের। মাত্র ১৩ বছর বয়সী এই ভারতীয় তরুণী এমনই দক্ষতার শিখরে পৌঁছলেন। গড়ে ফেললেন বিশ্ব রেকর্ডও। সুচেতা জয়ী হলেন ১০০গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড। সূত্রের আরও খবর, ১২০টা ভাষাতে গান গাওয়াই নয়, এই অ্যাওয়ার্ড তিনি জিতে নিয়ে ছেন একজন শিশুশিল্পী হিসেবে। দুবাইয়ের খালিজ টাইমসের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, দুবাই ইন্ডিয়ান হাই স্কুলের ছাত্রী সুচেতা ইতিপূর্বে অনেক ভাষায় গান গেয়েছেন। পাশাপাশি একটি অ্যালবামও রিলিজ করেছেন। ওই অ্যালবামে দক্ষিণী সুপারস্টারদের দেখা মিলবে।

এ বিষয়ে সুচেতা জানিয়েছেন, একটি সব চেয়ে বেশি ভাষায় গান গাওয়া ও অপরটি সব চেয়ে বেশি সময় ধরে কনসার্ট করার জন্য এই সম্মান। শেষের রেকর্ডটি হয় ১ বছর আগে । দুবাইয়ের ইন্ডিয়ান কনসুলেট অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে ১০২টি ভাষায় ৬.১৫ ঘণ্টা একসঙ্গে গান গেয়েছিলেন তিনি।
তাঁর নতুন অ্যালবাম আল হাবিবি আসছে বলে জানিয়েছেন তিনি। মালয়ালম সুপারস্টার মামুতি ও উন্নি মুকুন্দনকে দেখা যাবে এই অ্যালবামের ভিডিওতে। প্রতিদিন পড়াশোনার পাশাপাশি নিয়ম মেনে রেওয়াজও করেন।
উল্লেখ্য,১০০গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে গান ছাড়াও নাচ, আঁকা, লেখা, অভিনয়, মডেলিং, ইনোভেশন, সায়েন্স ও স্পোর্টস বিভাগেও। প্রায় প্রতি বছরই সব ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *