জয়নগরের মোয়া বিদেশে রপ্তানি বৈঠক ঘিরে জল্পনা

Moya-Joynagar

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জয়নগরের মোয়া বিদেশে রপ্তানি নিয়ে এক বৈঠকের আয়োজন হয়। ওই বৈঠকে উপস্থিত হলেন না ব্যবসায়ীরা। তা নিয়ে চলছে চাপানউতোর। তাঁরা কেন এলেন না তা নিয়ে জল্পনা। এই সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্রের প্রতিনিধির নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় সোসাইটির সম্পাদককে। স্থানীয় সূত্রের খবর, কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যবসায়ীদের সঙ্গে দক্ষিণ বারাসাতে এক বৈঠক ডেকেছিল জয়নগর মোয়া নির্মাণকারী সোসাইটি। ওই বৈঠকে কেন্দ্রীয় প্রতিনিধিরা এলেও বৈঠকে উপস্থিত হলেন না বহড়ু-জয়নগরের মোয়া ব্যবসায়ীরা। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, একেবারে শেষ মুহূর্তে বৈঠকের কথা জানানো হয়েছে। অন্যদিকে সোসাইটির পক্ষ থেকে বলা হয়েছে, ব্যস্ততা থাকার কারণে ব্যবসায়ীরা আসতে পারেননি। সব মিলিয়ে সমস্যা বেঁধেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *