ভিন্ন পরিসরে বিষয় নাট্যচর্চা

Drama

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গত ৮ জানুয়ারি দমদমের থিয়ে-অ্যাপেক্স-এ এক অনুষ্ঠানে প্রকাশিত হল নাটক সংক্রান্ত দুটি বই। সূত্রের খবর, ২০১১ সালে পথচলা শুরু হয়েছিল ভাবনা থিয়েটার পত্রিকার। সম্পাদক অভীক ভট্টাচার্য। উল্লেখ করা যায়, গত ১০ বছর ধরে বঙ্গ ও বিশ্ব থিয়েটারের বিষয় নিয়ে নিয়মিত নাট্যচর্চা চলেছে ও নাট্যপত্র প্রকাশ হয়েছে। এবার শুরু হয়েছে প্রকাশনা বিভাগ বিয়ন্ড গ্রিনরুম পাবলিকেশনস। সূত্রের আরও খবর, বছর শুরুতে আশিস গোস্বামীর থিয়েটার ভিন্ন পরিসরে ও অভীক ভট্টাচার্যের নাট্য বৈঠক।

এ বিষয়ে জানা যায়, প্রথম বইটি পরিচয় করিয়ে দেয় বাদল সরকার, হেইসনাম কানহাইলাল, প্রবীর গুহ, গৌতম সেনগুপ্ত, সুবোধ পট্টনায়ক ও অবনী বিশ্বাসের মতো নাট্যভাবুকরা। আবার বিকল্প থিয়েটার পরিসর নিয়ে কাজের সঙ্গে দ্বিতীয় বইটি গত কয়েক বছরে অভীকের দেওয়া থিয়েটার বিষয়ক স্মারক বক্তৃতাত্রয়ীর প্রবন্ধরূপ। ইলাহাবাদের ‘ব্যাকস্টেজ’ নাট্যদলের নির্দেশক প্রবীণ শেখর উদ্যোক্তাদের ডাকে এসেছিলেন কলকাতায়। এখনকার সময়ের হিন্দি নাট্যচর্চার অভিমুখ নিয়ে আলোচনা করেন। এই প্রজন্মের থিয়েটারকর্মী, নির্দেশক ও নাট্য-সমালোচকদের প্রাণের কথা শুনিয়েছেন। সমন্বয় ও থিয়েটার নিয়ে চর্চা চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *