Rabindra Bharati University-2Education Others 

দূরশিক্ষায় জানুয়ারি থেকে নতুন সেশন চালুর নির্দেশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জানুয়ারিতে নতুন ‘সেশন’ দূরশিক্ষায়। সূত্রের খবর, করোনা আবহে সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ ও পরীক্ষা বিলম্বিত। আবার বেশ কয়েক মাস পিছিয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়গুলির দূরশিক্ষার পঠন-পাঠনও। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নির্দেশ, জানুয়ারি থেকে নতুন সেশন শুরু করতে হবে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয় এই নির্দেশ পেয়েছে। ইউজিসি সূত্রের খবর, বাংলার রবীন্দ্রভারতী, বর্ধমান, উত্তরবঙ্গ, কল্যাণী, বিদ্যাসাগর ও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়কে জানুয়ারি থেকে নতুন সেশন চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ করা যায়, করোনা আবহে ইউজিসি জানিয়েছিল, যেসব বিশ্ববিদ্যালয়ে নিয়মিত দূরশিক্ষার পাঠ্যক্রম চালানো হয়, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল (নাক)-এর মূল্যায়নে ৩.২৬ নম্বর না-পেলে তারা দূরশিক্ষা চালাতে পারবে না। এক্ষেত্রে শর্ত ছিল, এই পাঠ্যক্রমের জন্য পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। করোনা আবহে তা করা সম্ভব হয়নি। এক্ষেত্রে আরও জানা যায়, করোনার জন্য গত বছর ভর্তির ক্ষেত্রেও দেরি হয়ে যায়। ওই সময় ইউজিসি ভর্তির সময়সীমা বাড়িয়ে দিয়েছিল বলে জানান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের পক্ষ থেকে। প্রসঙ্গত, দূরশিক্ষায় কয়েক হাজার পড়ুয়া ভর্তি হয়। তাই নতুন সেশন চালুর বিষয়টি খুবই আশাব্যঞ্জক বলে জানানো হয়েছে রবীন্দ্রভারতীর পক্ষ থেকে।

Related posts

Leave a Comment