rahul and swadhinOthers Technology 

গবেষণা ক্ষেত্রে দুই বাঙালির শিরোপা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সস্তায় জল-শোধন ও অনুঘটকের গবেষণায় শিরোপা পেলেন দুই বাঙালি।সূত্রের খবর,আইআইএসইআর কলকাতার দুই বাঙালি বিজ্ঞানীর শিরোপা প্রতিষ্ঠানের গৌরব বাড়িয়েছে। দেশ ও বিশ্বের মানচিত্রে এটি জায়গা করে নিয়েছে। উল্লেখ করা যায়,ওই প্রতিষ্ঠানের রসায়ন বিভাগের দুই অধ্যাপক-বিজ্ঞানী স্বাধীন মন্ডল ও রাহুল বন্দ্যোপাধ্যায়ের গবেষণা স্বীকৃতি পেল ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সের। কাজের স্বীকৃতি-স্বরূপ তাঁদের ফেলোশিপ প্রদান করা হয়েছে। সূত্রের আরও খবর, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী স্বাধীন মন্ডল ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রাহুল বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সন্তোষপ্রকাশ আইসার সহ বহু মানুষ।
এক্ষেত্রে জানা যায়, রাহুল গবেষণা করছেন জলশোধন সংক্রান্ত বিষয়ে। আবার স্বাধীন কাজ করছেন তেল ও অন্যান্য রাসায়নিক দ্রব্য প্রস্তুতকারক অনুঘটকের পরিশোধন নিয়ে। এই দুই অধ্যাপক-বিজ্ঞানীর তেল জলের গবেষণা প্রতিষ্ঠানকে এনে দিচ্ছে শিরোপা। কম খরচে পরিশোধন যন্ত্র তৈরির চেষ্টা করছেন রাহুল। ইতিপূর্বে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় নাম তুললেন এই বিজ্ঞানী। ভারতীয় গবেষণা ক্ষেত্রে সেরা ফেলোশিপ মিলল। ধাতু ছাড়াই অনুঘটক তৈরির চেষ্টা চলছে। স্বাধীনের গবেষণার দিকে তাকিয়ে বিজ্ঞানীমহল।

Related posts

Leave a Comment