লা লিগার প্রস্তুতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লা লিগা নতুন করে শুরু হওয়ার পথে।জানা গিয়েছে, লিওলেন মেসি বার্সোলোনার প্রথম একাদশে থাকবেন।ম্যানেজার কিকে সেতিয়ান এমনটাই জানিয়েছেন।লা লিগা নতুন করে আবার শুরু হলে মারোরকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই অংশগ্রহণ করবেন তিনি।আর্জেন্টিনার তারকা ফুটবলার মেসিকে সুস্থ ও সতেজ রাখতে অনুশীলনে তাঁকে ট্যাকল করতেও বারণ করেন কোচ।প্রসঙ্গত, প্রাথমিকভাবে মেসি অনুশীলনে অংশগ্রহণ না করে ক্লাবের জিমে সময় কাটিয়েছেন।এবার মেসি অনুশীলনে ফেরায় লা লিগা নিয়ে উত্তেজনা তৈরি হল।

