বাজেটে রেল বিষয়ক একাধিক ঘোষণা

budget and railway

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাজেটে রেল বিষয়ক একাধিক ঘোষণা
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। এক্ষেত্রে বরাদ্দ ১,১০,০৫৫ কোটি টাকা। এই প্রথম পেপারলেস বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। একদিকে সংক্রমণের ঝুঁকি অন্যদিকে বিপুল ব্যয়ে লাগাম দেওয়াই লক্ষ্য। করোনার ধাক্কা সামলে এই প্রথম বাজেট। ২০২১-২২-র বাজেটে রেল নিয়ে একাধিক বড় ঘোষণা সীতারমনের ৷ রেলের জন্য ১,১০,০৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ যার মধ্যে ১,০৭,১০০ কোটি টাকা শুধুমাত্র মূলধন ব্যয়ের জন্য। অর্থমন্ত্রী এ বিষয়ে জানিয়েছেন, ৪৬ হাজার কিলোমিটার রেল লাইনে ট্রেন ইলেক্ট্রিসিটিতে চলবে ৷ ন্যাশনাল রেল প্ল্যান-২০২৩ সালের উপরে দ্রুত গতিতে কাজ চলছে ৷

২০২০ সালে করোনার জেরে গোটা দেশ এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে, এমনটা বাজেটে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রেল নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলির মধ্যে রয়েছে- ৪৬ হাজার কিলোমিটার রেল লাইনে বিদ্যুতে চলবে ট্রেন পরিষেবা। ২০৩০ সালের মধ্যে ন্যাশনাল রেল প্ল্যান তৈরি করা হচ্চে বাজেটে জানানো হয়। এছাড়া পর্যটন রেলওয়ে ট্র্যাকে নতুন ও আধুনিক কোচের ব্যবস্থা সহ চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ের জন্য ৬৩ হাজার কোটি বরাদ্দ হয়েছে। পাশাপাশি মেট্রো পরিষেবার উপরও নজর দেওয়া হয়েছে ৷ কোচি, বেঙ্গালুরু, চেন্নাই, নাগপুর ও নাসিকে মেট্রো প্রোজেক্টের ঘোষণা করা হয় বাজেটে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *