বহড়ুতে হেমন্তের মূর্তির উন্মোচন

Hemant Mukherjee

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিখ্যাত সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের মূর্তির উন্মোচন করা হল জয়নগরের বহড়ুতে তাঁর পৈতৃক ভিটেতে। স্থানীয় সূত্রে খবর, মূর্তির উদ্বোধন করেন যাদবপুরের প্ৰাক্তন সাংসদ, গায়ক কবীর সুমন। এবিষয়ে তিনি জানিয়েছেন, তাঁর মত সঙ্গীতশিল্পী না থাকলে আধুনিক বাংলা গান কী বুঝতাম না। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অধ্যাপক তরুণ নস্কর সহ বিশিষ্ট ব্যক্তিগণ। পাশাপাশি হেমন্ত মুখ্যোপাধায়কে নিয়ে লেখা একটি বইয়ের উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *