Bharat Electronics LimitedOthers 

৬৯ ট্রেনি ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ট্রেনি ইঞ্জিনিয়ার -ওয়ান (সিভিল, ইলেক্ট্রিক্যাল) পদে ১৬ জনকে এবং প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান, প্রোজেক্ট ইঞ্জিনিয়ার – ওয়ান (অপটিক্স) এবং ট্রেনি ইঞ্জিনিয়ার – ওয়ান পদে ৫৩ জনকে, অর্থাৎ মোট ৬৯ জনকে নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড।

ট্রেনি ইঞ্জিনিয়ার -ওয়ান (সিভিল (শূন্যপদ ১০), ইলেক্ট্রিক্যাল (শূন্যপদ ৬)) পদের ক্ষেত্রে প্রার্থীদের নামী বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে (জেনারেল/ ইডব্লুএস/ ওবিসি প্রার্থী হলে প্রথম শ্রেণির এবং তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী প্রার্থী হলে পাস ক্লাস) বি ই/ বি টেক কোর্স পাশ হতে হবে। ১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।

প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান: শূন্যপদ ১৮টি। প্রার্থীদের ইলেক্ট্রনিক্স/ মেকানিক্যাল/ কম্পিউটার সায়েন্স ডিসিপ্লিনে (জেনারেল/ ইডব্লুএস/ ওবিসি প্রার্থী হলে প্রথম শ্রেণির এবং তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী প্রার্থী হলে পাস ক্লাস) বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ২ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।

প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান (অপটিক্স): শূন্যপদ ২টি। প্রার্থীদের ইলেক্ট্রো-অপটিক্স/ ফোটোনিক্স ডিসিপ্লিনে (জেনারেল/ ইডব্লুএস/ ওবিসি প্রার্থী হলে প্রথম শ্রেণির এবং তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী প্রার্থী হলে পাস ক্লাস) বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ২ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।

ট্রেনি ইঞ্জিনিয়ার -ওয়ান: শূন্যপদ ৩৩টি। প্রার্থীদের নামী বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট/ কলেজ থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে (জেনারেল/ ইডব্লুএস/ ওবিসি প্রার্থী হলে প্রথম শ্রেণির এবং তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী প্রার্থী হলে পাস ক্লাস) বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পাশ হতে হবে। সঙ্গে অন্তত ৬ মাসের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকা চাই। ১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।

ট্রেনি ইঞ্জিনিয়ারদের নিয়োগ হবে প্রথমে ১ বছরের জন্য। পরে মেয়াদ ৩ বছর পর্যন্ত হতে পারে। থোক পারিশ্রমিক ১ম বছর মাসে ২৫,০০০ টাকা, ২য় বছর মাসে ২৮,০০০ টাকা এবং ৩য় বছর মাসে ৩১,০০০ টাকা।

প্রোজেক্ট ইঞ্জিনিয়ারদের নিয়োগ হবে প্রথমে ২ বছরের জন্য। পরে মেয়াদ ৪ বছর পর্যন্ত হতে পারে। থোক পারিশ্রমিক ১ম বছর মাসে ৩৫,০০০ টাকা, ২য় বছর মাসে ৪০,০০০ টাকা, ৩য় বছর মাসে ৪৫,০০০ টাকা এবং ৪র্থ বছর মাসে ৫০,০০০ টাকা। অন্যান্য খরচ বাবদ বছরে পাবেন আরও ১০,০০০ টাকা।

প্রার্থিবাছাইয়ের জন্য ৭৫ শতাংশ ওয়েটেজ থাকবে বি ই/ বি টেক -এর নম্বরে, ১০ শতাংশ ওয়েটেজ থাকবে অভিজ্ঞতায় এবং ১৫ শতাংশ ওয়েটেজ থাকবে ইন্টারভিউয়ে।

ট্রেনি ইঞ্জিনিয়ারদের দরখাস্তের ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। প্রোজেক্ট ইঞ্জিনিয়ারদের দরখাস্তর ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। তবে তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের কোনও ফি দিতে হবে না। ফি দেবেন অনলাইনে এসবিআই কালেক্টের মাধ্যমে কিংবা অফলাইনে এসবিআই -এর কোনও শাখায়। এসবিআই কালেক্টের মাধ্যমে প্রি-প্রিন্টেড চালান ডাউনলোড করে নিতে হবে।

১৬ ট্রেনি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে অনলাইন দরখাস্তের শেষ তারিখ ১৬ জানুয়ারি। ৫৩ প্রোজেক্ট ও ট্রেনি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে অনলাইন দরখাস্তের শেষ তারিখ ১৭ জানুয়ারি। দরখাস্ত করবেন www.bel-india.in ওয়েবসাইটের মাধ্যমে। দরখাস্তের পদ্ধতি, ফি পেমেন্টের পদ্ধতি-সহ আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

ট্রেনি ইঞ্জিনিয়াররা পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

ট্রেনি ও প্রোজেক্ট ইঞ্জিনিয়াররা পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

ট্রেনি ইঞ্জিনিয়াররা অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

ট্রেনি ও প্রোজেক্ট ইঞ্জিনিয়াররা অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment