যাত্রীস্বার্থে নয়া প্রয়াস শিয়ালদহ ডিভিশনের

sealdah and new app

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৩ সেকেন্ডে লোকালের হদিশ দেবে নতুন আপ। যাত্রীস্বার্থে এই প্রয়াস নিতে চলেছে শিয়ালদহ ডিভিশন। রেল সূত্রের খবর, এবার থেকে শিয়ালদহ স্টেশনে প্রবেশ করে লোকাল ট্রেনের সময়, প্লাটফর্ম নম্বর বা ট্রেন গ্যালপিং কিনা তা জানার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না।

এবার থেকে স্মার্ট ফোনে আপে ক্লিক করলেই ট্রেনের বিশদ তথ্য হাতের মুঠোয় চলে আসবে। রেলের শিয়ালদহ ডিভিশন সূত্রের খবর, ” শিয়ালদহ সবার্বান ট্র্যাকিং সিস্টেম” (এসএসটিএস)- গুগল স্টোরে গিয়ে এই শব্দবন্ধ টাইপ করলে দেশের ব্যস্ততম স্টেশনের লোকাল ট্রেনের বিস্তারিত তথ্য ফোনে পেয়ে যাবেন। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন এই নজির গড়েছে। রেল যাত্রীদের সুবিধার কথা ভেবে এই প্রচেষ্টা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *