আজকের রাশিফল
সোমবার ২৫ মাঘ ১৪২৭; ইঃ ০৮ ফেব্রুয়ারী ২০২১
মেষ/Aries: আর্থিক স্থিতিশীলতার বিষয়ে কোনও প্রবীণ ব্যক্তির পরামর্শের প্রয়োজন হতে পারে। ঘরে অতিথি সমাগম হওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে কোনও ছোট কারণে সমস্যা দেখা দিতে পারে। কঠোর পরিশ্রমের ফলে পদোন্নতি হতে পারে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি। শুভ সংখ্যা: ৫
বৃষ/Taurus: কোনও পুরানো বন্ধুর কাছ থেকে ব্যবসায় লাভ অর্জনের পরামর্শ শুভ ফল দিতে পারে। সামাজিক জীবন অবহেলা করা উচিত নয়। ব্যস্ত সময়ের মধ্যেও সপরিবারে কোনও অনুষ্ঠানে আনন্দ উপভোগ করা উচিত। প্রেমের ক্ষেত্র বিতর্কিত হতে পারে। শুভ সংখ্যা: ৪
মিথুন/Gemini: স্বাস্থ্য ভালো থাকার কারণে, খুব সক্রিয় এবং চটপটে ভাব বজায় থাকবে। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি নিয়ে আসবে। কর্মক্ষেত্রে সাবধানে চলা প্রয়োজন, বদনামের আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে নতুন উদ্দীপনা দেখা দিতে পারে। শুভ সংখ্যা: ২
কর্কট/Cancer: অবসর যাপনের আনন্দ উপভোগ করার সময়। আর্থিক দিকে সমৃদ্ধি হবে। পাশাপাশি, ঋণের হাত থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। স্ত্রীর কৃতিত্ব এবং সাফল্যের প্রশংসা করা উচিত। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন ব্যক্তিদের কাছ থেকে কিছু বিরোধের আশঙ্কা রয়েছে। শুভ সংখ্যা: ৬
সিংহ/Leo: সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে। নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে পীতা মাতার বিশ্বাস অর্জনের জন্য ভালো সময়। প্রেমের ক্ষেত্রে বিচলিত হওয়ার আশঙ্কা রয়েছে। শুভ সংখ্যা: ৪
কন্যা/Virgo: ভ্রমণের আনন্দ ভালো মেজাজে রাখতে পারে। কোনও সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হওয়ার সম্ভাবনা। সন্ধ্যাবেলায় সন্তানদের সঙ্গে কিছু আনন্দাদায়ক সময় কাটান প্রয়োজন। কোন আকস্মিক বার্তা মিষ্টি স্বপ্ন দেখাতে পারে। কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৩
তুলা/Libra: প্রবল সহনশীলতা এবং নির্ভীকতার কারণে মানসিক ক্ষমতার উন্নতি হবে। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজনের কারণে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পরিবারের জন্য খুশির মূহুর্ত বয়ে আনবে। শুভ সংখ্যা: ৫
বৃশ্চিক/Scorpio: উচ্চ ক্ষমতা সদ্ব্যবহারে লাগানো প্রয়োজন। আর্থিক বিষয়ে সারাদিনের চেষ্টার ফল সন্ধ্যায় পাওয়ার সম্ভাবনা। পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে। ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য একসাথে কাজ করবে। শুভ সংখ্যা: ৭
ধনু/Sagittarius: যারা মজা করার উদ্দেশ্য নিয়ে ভ্রমণে বেরিয়েছেন তাঁদের জন্য নিছকই আনন্দ উপভোগ করার দিন। প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাওয়া সম্ভব হতে পারে। শুভ সংখ্যা: ৪
মকর/Capricorn: স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চাপ এবং উদ্বেগ দেখা দিতে পারে। শেয়ারে অর্থ বিনিয়োগের ফলে ক্ষতির আশঙ্কা রয়েছে। বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া প্রয়োজন। প্রেমে জটিলতা বৃদ্ধি পেতে পারে। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। শুভ সংখ্যা: ৪
কুম্ভ/Aquarius: দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা, স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। ব্যস্ত সময়সূচী স্বাস্থ্যেও ক্লান্তি কাটিয়ে ওঠা সম্ভব হবে। দুধ শিল্পের সাথে যুক্ত ব্যক্তিরা আর্থিকভাবে লাভবান হতে পারে। বিদেশে বাণিজ্যের সাথে যুক্ত ব্যক্তিরা প্রত্যাশিত ফলাফল পেতে পারে। শুভ সংখ্যা:২
মীন/Pisces: ব্যবসায়ীদের কাজের জন্য ভ্রমণের পরিকল্পনা থাকলে, অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত, কারণ চুরির আশঙ্কা রয়েছে। একগুঁয়ে আচরণ বাড়ির লোকেদের এমনকি ঘনিষ্ঠ বন্ধুদেরও আঘাত করতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ। শুভ সংখ্যা: ৮
(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

