অনাবিল আনন্দ
01
কারারক্ষী বাহিনীর অবস্থান বিক্ষোভ কর্মসূচি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সমকাজে সমবেতনের দাবিতে কারারক্ষী বাহিনীর অবস্থান বিক্ষোভ কর্মসূচি দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে । মূলত কেন্দ্রীয় সংশোধনাগারে মোতায়েন রয়েছে ৩১২ জন কারারক্ষী বাহিনী। এক্ষেত্রে তাঁদের দাবি, কম্পেন্সাটরি পে এবং রেশন এলাউন্স দীর্ঘদিন ধরে একই রয়ে গিয়েছে।
কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের বেড়েছে। কারারক্ষী বাহিনী কোনও রকম বর্ধিত হারে এলাউন্স এবং কম্পেন্সাটরি পায় না। এ বিষয়ে একাধিকবার মুখ্যমন্ত্রীর দপ্তরে আবেদন জানিয়েও কোনও সুরাহা হয় নি। এরপর তাঁরা দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের সামনে অবস্থান কর্মসূচিতে সামিল হয়েছেন। প্রায় ৩০১ জন কারারক্ষী বাহিনীর কর্মী সামিল হন।
