বিশ্ব মানচিত্রে বাংলার পর্যটনকে তুলে ধরার প্রয়াস

Tourism

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পর্যটকরা অতিথি তাই বিমানবন্দরে চালু হচ্ছে আপ্যায়নের বিশেষ ব্যবস্থা। পর্যটন মানচিত্রে বাংলার একটা নিজস্ব জায়গা রয়েছে। দার্জিলিং, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, দিঘার সমুদ্র সৈকত বা শান্তিনিকেতন বা জলদাপাড়া অভয়ারণ্য- বাংলার প্রকৃতির একটা গুরুত্ব রয়েছে। কোথাও স্নিগ্ধতা, কোথাও সমুদ্রের গর্জন, কোথাও বাঘের ভয় আবার কোথাও কাঞ্চনজঙ্ঘাকে কাছ থেকে দেখার হাতছানি রয়েছে।

প্রাকৃতিক বৈচিত্র্যের টানে এই বাংলায় দেশ-বিদেশের পর্যটকরা ভিড় জমান। বাংলার দুর্গাপুজোরও একটা তাৎপর্য রয়েছে। দই ও রসগোল্লা-সহ নানা মিষ্টির স্বাদও রয়েছে। দক্ষিণেশ্বর ও কালীঘাট-সহ বিবিধ স্থান রয়েছে ঘুরে দেখার। বিশ্ব মানচিত্রে বাংলার পর্যটনকে তুলে ধরতেই নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। পর্যটকদের সুবিধার জন্য চালু হচ্ছে কলকাতা এয়ারপোর্ট ট্যুরিস্ট মিট অ্যান্ড গ্রিট পয়েন্ট। এক্ষেত্রে বার্তা- ‘অতিথি দেব ভব’।

অন্যদিকে দেশের আকাশপথের ভৌগোলিক পরিমণ্ডলে কলকাতা বিমানবন্দরের গুরুত্ব অপরিসীম। প্রতিবছরই অগণিত দেশি-বিদেশি পর্যটক কলকাতায় আসেন। তাঁদের সুবিধার কথা ভেবে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এয়ারপোর্ট অ্যাডভাইসারি কমিটির বৈঠকে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের জন্য মিট অ্যান্ড গ্রিট পয়েন্ট তৈরি নিয়ে আলোচনা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা যাবতীয় তথ্য পেতে পারেন, তার ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *