টেক্সাসের ইতিহাসে নজিরবিহীন ঘটনা

Texax

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জল ও বিদ্যুৎ নেই টেক্সাসে। বরফে মুড়ে গিয়েছে আমেরিকার টেক্সাস। প্রবল ঠান্ডায় কাঁপছে সেখানকার মানুষ। সমানে চলছে তুষার-ঝড়। মোটা বরফের চাদরে ঢেকে গিয়েছে রাস্তাঘাটও। এমনকী বাড়ির আসবারপত্রেও বরফের পুরু আস্তরণ দেখা গিয়েছে। সিলিং ফ্যানের ব্লেডও বরফে মুড়ে। টেক্সাসের ইতিহাসে যা নজিরবিহীন বলেই চিহ্নিত করা হয়েছে।

স্থানীয় প্রবীণরা জানিয়েছেন, এর আগে এই আবহাওয়া দেখা যায়নি। এতটাই ঠান্ডা যে, পাইপ লাইনের জল জমে বরফ হয়ে গিয়েছে। ফলে চরম জল সংকট দেখা দিয়েছে চারদিকে। কয়েক লক্ষ বাড়িতে এখনও বিদ্যুৎ পরিষেবা নেই। হিটার পর্যন্ত জ্বালানো সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ না থাকায় কাজ করছে না পাম্পিং স্টেশনের জল পরিশোধনকারী যন্ত্রও। সবমিলিয়ে চরম দুর্ভোগে টেক্সাসের মানুষ। এই অবস্থায় অনেকে আবার তুষারপাতের আনন্দ উপভোগ করছেন রাস্তায়। বরফে মোড়া টেক্সাসের রাস্তাঘাট ও বাড়িঘরের ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *