বঙ্গে ভোট-রঙ্গ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “টুম্পা সোনা” গানের প্যারোডি। বাম নেতা-কর্মী-সমর্থকদের মোবাইল ফোনে টুম্পা সোনার সুর। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন নেতা-কর্মী-সমর্থকরা। এবার একুশে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে বিশেষ ভূমিকা নিতে চলেছে গান। অন্যদিকে “খেলা হবে” স্লোগানে মাতোয়ারা রাজ্যের আম-জনতা। যুব তৃনমূলের প্রচেষ্টায় “খেলা হবে”। আবার বিজেপির “পরিবর্তন যাত্রা”। লাল ঝাণ্ডার মিছিলেও গান। সরস্বতী পুজোর মণ্ডপেও যা সোনা গিয়েছে। এবার ভোট রঙ্গে ভাইরাল “টুম্পা সোনা”। ২৮ ফ্রেব্রুয়ারি ব্রিগেড সমাবেশকে সামনে রেখে টুম্পা সোনা গানের প্যারোডি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বঙ্গে ভোট রঙ্গ দেখে সোশাল মিডিয়াতে মানুষ কমেন্ট, লাইক ও শেয়ার করছেন । তৃণমূল ও বিজেপিকে কটাক্ষ। অন্যদিকে নয়া চেহারায় তৃণমূলের ইলেকশন “ওয়ার রুম”। মণীষীদের ছবি থেকে নয়া স্লোগান ভোটের লড়াইয়ে সামিল। তৃণমূল ভবনের চেহারা আমূল বদল। “বাংলা নিজের মেয়েকেই চায়”। এই স্লোগান, ব্যানার, কাট আউটে সাজিয়ে তোলা হয়েছে তৃণমূল ভবন। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য রাখা হয়েছে- “বাংলার গর্ব মমতা” ব্যানার। মানুষের কাছে ও কর্মীদের কাছে পৌঁছে যাওয়ার তাগিদ। “বাংলা নিজের মেয়েকেই চায়” এই স্লোগান লঞ্চ করল তৃণমূল কংগ্রেস। মণীষীদের পোস্টারের কোলাজও রয়েছে। জোট নিয়ে জোটবদ্ধ হতে চায় বাম-কং। লড়াইয়ের ময়দানে নামছে সবাই। থেমে নেই কেহ। লক্ষ্য- মাঠে নেমে গোল করা।

