করোনা সংক্রমণ রুখতে বিশেষ পদক্ষেপ পুরসভার

Snapshot_0

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে। সূত্রের খবর, গতকাল আরজিকর হাসপাতালে কলকাতা পুরনিগমের এক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়ে মারা যান। এর পরিপ্রেক্ষিতে করোনা সংক্রমণকে রুখতে কলকাতা পুরনিগম চত্বর রবিবার ছুটির দিনে জীবাণু মুক্ত করতে মিস্ট ক‍্যানন দিয়ে স‍্যানিটাইজ করা হয়েছে বলে খবর। কলকাতাকে করোনা মুক্ত করতে মিস্ট ক‍্যাননই এখন ভ‍রসা। এদিন পুরনিগমের এক কর্মী জানিয়েছেন, কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তাই ছুটির দিনে পুরনিগম চত্বর স‍্যানিটাইজ করা হয়েছে।

অন্যদিকে জানা যায়, কেবলমাত্র জরুরী পরিষেবা ছাড়া দমদমের গোটা এলাকার দোকান বাজার বন্ধ থাকবে।পুলিশ এবং পৌরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এছাড়াও অত্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে কেউ বেরোতে পারবেন না বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন।

দমদম থানার অধীনস্থ উত্তর দমদম এবং দক্ষিণ দমদম পৌরসভার গোটা এলাকা অনির্দিষ্টকালের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেবলমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব দোকান বাজার বন্ধ থাকবে বলে খবর। পাশাপাশি সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে যাঁরা রাস্তায় বের হবেন, তাঁরা কী কারণে বাইরে বেরিয়েছেন, তার নির্দিষ্ট নথিও দেখাতে হবে। এক্ষেত্রে মাক্স পড়েই বাড়ির বাইরে বেরোতে হবে। সূত্রের আরও খবর, পুলিশের পক্ষে থেকে চলবে টহলদারি। যাঁরা এই সময়ের মধ্যে রাস্তায় বের হবেন, তাঁরা নির্দিষ্ট কারণ না দেখাতে পারলে প্রয়োজনে তাঁদেরকে গ্রেফতার করা হবে বলেও জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *