বিশ্বে নামী ব্যক্তিত্বদের ট্যুইটার প্রোফাইল হ্যাক করা নিয়ে চাঞ্চল্য

Blue Computer Hacker

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গোটা বিশ্বে নামী ব্যক্তিত্বদের ট্যুইটার প্রোফাইল হ্যাক করা হয়েছে রাতারাতি। সেই তালিকায় নাম রয়েছে কয়েকজন ভারতীয়র। সূত্রের খবর, কতজন ভারতীয়দের প্রোফাইল হ্যাক হয়েছে, তা জানতে শনিবার ট্যুইটার কর্তৃপক্ষের কাছে তালিকা চাইল ভারতীয় সাইবার নিরাপত্তা সংস্থা।

পাশাপাশি, ঠিক কতজন ভারতীয় এই হ্যাক হওয়া ট্যুইটগুলিতে সক্রিয়ভাবে অংশ্রগ্রহণ করেছেন তাও সরকারের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে। অন্যদিকে, নামী যে সব ভারতীয় ব্যক্তিদের অ্যাকাউন্ট রয়েছে এই হ্যাকিংয়ের তালিকায়, তাঁদের ইতিমধ্যে জানানো হয়েছে কিনা, সেবিষয়েও জানতে চাওয়া হয়েছে ওই সাইবার সংস্থার পক্ষে থেকে।

সূত্রের আরও খবর, আচমকা এই ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছেন রাজনীতিবিদ, শিল্পপতি-সহ সমাজের প্রভাবশালী ব্যক্তিত্বরা। পাশাপাশি এই তালিকায় রয়েছে বিল গেটস, বারাক ওবামার মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বের নামও। সাইবার নিরাপত্তা সূত্রে খবর, মূলত বিটকয়েন চেয়ে ট্যুইট করা হয় এইসব প্রোফাইলগুলি থেকে। এবার এই তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসে ভারতের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম।

এক্ষেত্রে হ্যাকাররা কী পদ্ধতিতে এই অপারেশন চালিয়েছিল, অতর্কিত এই হ্যাকিং ঠেকাতে টুইটার কর্তৃপক্ষ কী পদ্ধতি অনুসরণ করছে ইত্যাদি বিষয়গুলিরও তথ্য চেয়েছে সাইবার নিরাপত্তা সংস্থাটি। এখনও পর্যন্ত ট্যুইটারের পক্ষ থেকে এই বিষয়ে বিশেষ কিছু জানানো হয়নি বলেও জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *