পশ্চিমবঙ্গের ৮- দফা ভোট-পর্বের দিনক্ষণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলার ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৮-দফা ভোটগ্রহণ পর্ব চলবে। ২৯৪ আসন বিশিষ্ট এই বিধানসভা নির্বাচনে এবার ভোটগ্রহণ কেন্দ্র সংখ্যা ১ লক্ষ ১ হাজার ৯১৬টি। পশ্চিমবঙ্গের ৮- দফা ভোট-পর্বের দিনক্ষণ একনজর তুলে ধরা হল।
প্রথম দফার ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হবে- ২ মার্চ। এক্ষেত্রে মনোনয়ন শেষ হবে ৯ মার্চ। মনোনয়ন পুনর্বিবেচনা হবে ১০ মার্চ। প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ১২ মার্চ। ভোটের দিন হল- ২৭ মার্চ।
দ্বিতীয় দফার ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হবে ৫ মার্চ। এক্ষেত্রে মনোনয়ন শেষ হবে ১২ মার্চ। মনোনয়ন পুনর্বিবেচনা হবে ১৫ মার্চ। প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ১৭ মার্চ। ভোটের দিন হল- ১ এপ্রিল।
তৃতীয় দফার ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হবে ১২ মার্চ। মনোনয়ন শেষ হবে ১৯ মার্চ। মনোনয়ন পুনর্বিবেচনা হবে ২০ মার্চ। প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ২২ মার্চ। ভোটের দিন হল- ৬ এপ্রিল।
চতুর্থ দফার ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হবে ১৬ মার্চ। মনোনয়ন শেষ হবে ২৩ মার্চ। মনোনয়ন পুনর্বিবেচনা হবে ২৪ মার্চ। প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ২৬ মার্চ। ভোটের দিন হল- ১০ এপ্রিল।
পঞ্চম দফার ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হবে ২৩ মার্চ। মনোনয়ন শেষ হবে ৩০ মার্চ। মনোনয়ন পুনর্বিবেচনা হবে ৩১ মার্চ। প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ৩ এপ্রিল। ভোটের দিন হল- ১৭ এপ্রিল।
ষষ্ঠ দফার ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হবে ২৬ মার্চ। মনোনয়ন শেষ হবে ৩ এপ্রিল। মনোনয়ন পুনর্বিবেচনা হবে ৫ এপ্রিল। প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ৭ এপ্রিল। ভোটের দিন হল- ২২ এপ্রিল।
সপ্তম দফার ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হবে ৩১ মার্চ। মনোনয়ন শেষ হবে ৭ এপ্রিল। মনোনয়ন পুনর্বিবেচনা হবে ৮ এপ্রিল। প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ১২ এপ্রিল। ভোটের দিন হল- ২৬ এপ্রিল।
অষ্টম দফার ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হবে ৩১ মার্চ। মনোনয়ন শেষ হবে ৭ এপ্রিল। মনোনয়ন পুনর্বিবেচনা হবে ৮ এপ্রিল। প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ১২ এপ্রিল। ভোটের দিন হল- ২৯ এপ্রিল।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সব আসনের ফলাফল প্রকাশের দিন ২ মে।
তথ্যটি পড়ে ভাল লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।

