ক্রিকেটকে বিদায় ইউসুফ-বিনয়ের

Binoy Kumar

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় ক্রিকেটে অভিষেক হয় ইউসুফ ও বিনয়ের। ইউসুফ পাঠানের অভিষেক আজও স্মরণীয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় জার্সি গায়ে ওপেন করতে এসেছিলেন তিনি। সেই প্রতিযোগিতা জয়ের পর দেশে ফেরে ভারত। অন্যদিকে বিনয় কুমারও ৩টি ফর্ম্যাট মিলিয়ে প্রায় ৪৯টি উইকেট দখল করেছিলেন ভারতীয় জার্সি গায়ে। ট্যুইটারে বিনয় কুমার জানিয়েছেন, সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে চাই। এ বিষয়ে তাঁর মন্তব্য, ক্রিকেট আমার কাছে শুধু একটা খেলা নয়। আমার জীবনদর্শন। ক্রিকেট আমার চরিত্র তৈরি করতে শিখিয়েছে, লড়তে শিখিয়েছে। হারার পরও কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, শিখেছি ক্রিকেট থেকেই।

এ বিষয়ে তিনি আরও জানান, দেবনগর থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে বেঙ্গালুরুতে আসি। রাজ্য স্তরে খেলার সময় আমার নামকরণ হয় দেবনগরী এক্সপ্রেস। এখন অনেক স্টেশন পার করে দেবনগরী এক্সপ্রেস একটি স্টেশনে থামতে চলেছে। স্টেশনের নাম অবসর। বন্ধু, পরিবার, কোচ ও সতীর্থদের ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। এটাই সঠিক সময় ক্রিকেট থেকে বেরিয়ে আসার। তাঁর অবসর ঘোষণার পরই ইউসুফও অবসর ঘোষণা করেন। ইউসুফের মন্তব্য, বন্ধু, পরিবার ও সতীর্থদের জানাতে চাই, সব ধরনের ক্রিকেট থেকে এখন অবসর ঘোষণা করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *