উত্তর২৪পরগনায় দু-দফা ভোটে বিশেষ নিয়ম- জেনে নিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার গ্লাভস পরেই ভোট। করোনার জন্য ইভিএমের বোতাম টিপতে থাকছে বিশেষ নিয়ম। পরতে হবে মাস্কও।
উত্তর ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ৮০ বছরের উর্দ্ধ নাগরিক চাইলে বাড়ি বসে ভোট দিতে পারেন।
এক্ষেত্রে জানা গিয়েছে,ভোটের নয় দিন আগেই ভোট দেবেন প্রবীণ আর করোনা আক্রান্ত এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা। সূত্রের খবর,তার জন্য নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ২ বার যাবেন এই সব প্রবীণ মানুষের দরজায় । উত্তর ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা জানিয়েছেন, শুধু মাত্র প্রবীণ বা করোনা আক্রান্তরাই নন, এই সুযোগ নিতে পারেন ৪০ শতাংশ বিশেষ সক্ষম ব্যক্তিরাও ৷
এক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা পৌঁছে যাবেন এই সকল মানুষের বাড়িতে ব্যালট পেপার নিয়ে ৷ সঙ্গে থাকবেন পুলিশ ও ভিডিও গ্রাফাররা। প্রবীণরা চাইলে বুথে গিয়ে নির্দিষ্ট দিন ভোটও দিতে পারেন। বাড়িতে বসেও নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। এবার প্রত্যেক বিধানসভা কেন্দ্রেই থাকবে এক বা একাধিক মহিলা পরিচালিত বুথ। ভোট সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য চালু করা হল-বিশেষ টোল ফ্রি নম্বর। সূত্রের আরও খবর, করোনা বিধি মেনে ভোটারদের জন্য বুথে থাকবে মাক্স ও গ্লাভসের ব্যবস্থা। প্রতিটি ভোটারকে দেওয়া হবে একটি করে গ্লাভস। সেটা পরেই বোতাম টিপতে হবে। চাইলে ভোটার তাঁর গ্লাভস ভোট দানের পর বাড়িও নিয়ে যেতে পারেন। বুথের ওয়েস্ট বিনে সেই গ্লাভস ফেলেও দিতে পারেন। উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাতের জেলা শাসকের দফতরে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন জেলাশাসক তথা জেলা নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক সুমিত গুপ্তা।
উল্লেখ করা যায়, উত্তর ২৪ পরগনা জেলায় মোট ৩৩টি বিধানসভা কেন্দ্রে পঞ্চম ও ষষ্ঠ এই দুটি দফায় ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৭টি এসসি ও ১টি এসটি বিধানসভা রয়েছে। ১৭এপ্রিল ১৬টি ও ২২এপ্রিল১৭টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। জেলায় মোট ভোটার সংখ্যা ৭,৯৭,৫৪৪৪। এর মধ্যে ৪,০৪,০৭০৭জন পুরুষ, ৩,৯৩,৪৫৩৭জন মহিলা ও উভয় লিঙ্গ ২০০ জন। এবারের নির্বাচনে নতুন ভোটারের সংখ্যা ১,৮৫,০৫৮জন ৷ বুথের সংখ্যাওবেড়েছে। মোট বুথের সংখ্যা দাঁড়িয়েছে ১,০৯,৯৪ টি। মহিলা পরিচালিত বুথের সংখ্যা ১,৪৯৭টি। ভোট সংক্রান্ত যে কোনও অভিযোগ জানানোর সি-ভোটার ছাড়াও সকলের জন্য থাকছে বিশেষ টোল ফ্রি নম্বর- ১৯৫০। এই নম্বরে ডায়েল করে ভোট সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে।

