স্পেনে মেরির পদক- পিভি সিন্ধুর জয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পদক নিশ্চিত মেরির, বাসেলে জয় সিন্ধুর। ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন এবং ভারতের মহিলা বক্সার মেরি কম পৌঁছে গেলেন স্পেনে চলতি আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতার শেষ চারে। ৫১ কেজি বিভাগে মেরি পদক নিশ্চিত করলেন। উল্লেখ করা যায়, করোনা আবহে এক বছর পর ফের রিংয়ে ফিরলেন মেরি। ৩৭ বছর বয়সি এই বক্সার পরাজিত করলেন ইটালির প্রতিপক্ষ জিওর্দানা সোরেন্টিনোকে।
এক্ষেত্রে আরও জানা যায়, মেরির ক্ষিপ্রতা ও আক্রমণের সামনে অসহায় হয়ে পড়েন সোরেন্টিনো। সেমিফাইনালে মেরি লড়বেন আমেরিকার ভার্জিনিয়া ফুচের বিরুদ্ধে। প্রসঙ্গত, মেরি ছাড়াও শেষ চার নিশ্চিত করেছেন সিমরনজিৎ কৌর ও জাসমিন। সুইস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জয় দিয়ে শুরু করলেন পিভি সিন্ধু। তিনি তুরস্কের ইজিট নেসলিহানকে ২১-১৬ ও ২১-১৯ ফলাফলে হারিয়ে প্রি-কোয়ার্টারে পৌঁছলেন। সিন্ধু এই ম্যাচে জয় পেতে সময় লেগেছে ৪২ মিনিট। এরপর তিনি মুখোমুখি হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের আইরিস ওয়াং-এর বিরুদ্ধে।

