১৩ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের – রফাসূত্র তিন শরিকের

congress and candidate

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শেষ পর্যন্ত ১৩ প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। বামফ্রন্ট প্রথম দু-‘দফা প্রার্থীতালিকা ঘোষণা করেছে।
বামফ্রন্ট-কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে জোট হয়েছে। বামেরা নিজেদের প্রথম দু-দফা নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণা করে । কংগ্রেসও প্রকাশ করল তাঁদের প্রার্থীতালিকা। পূর্ণাঙ্গ নয়, আংশিক। ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় কংগ্রেস। বাম–কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জটিলতা কেটেছে। বৈঠকের পর মিলেছে রফাসূত্র। আসন সংখ্যার নিরিখে ঐকমত্যে এল জোট শিবিরের তিন শরিক। কংগ্রেসের ১৩ প্রার্থীর তালিকা একনজর দেখে নিন।

পাথরপ্রতিমা- সুখদেব বেরা,কাকদ্বীপ- ইন্দ্রনীল রাউত ,ময়না- মানিক ভৌমিক,ভগবানপুর- শিউ মাইতি,এগরা- মানস কুমার কর মহাপাত্র,খড়গপুর সদর- সমীর রায়,সবং- চিরঞ্জীব ভৌমিক,বলরামপুর- উত্তম বন্দ্যোপাধ্যায়, বাঘমুণ্ডি- নেপাল মাহাতো,পুরুলিয়া- পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়,বাঁকুড়া- রাধারাণী বন্দ্যোপাধ্যায় ,বিষ্ণুপুর- দেবু চট্টোপাধ্যায়,কোতুলপুর- অক্ষয় সাঁতরা।
বামফ্রন্ট ১৬৫, কংগ্রেস ৯২ ও আইএসএফ ৩৭ আসনে প্রার্থী দেবে বলে জানা গিয়েছে। আব্বাস সিদ্দিকির আইএসএফ লড়াই করবে ৩৭ আসনে। বাম শরিকদের মধ্যে বৃহত্তম দল সিপিএম লড়ছে ১৩০টি আসনে। ফরওয়ার্ড ব্লক লড়বে ১৫টি আসনে। আরএসপি লড়ছে ১১টি আসনে। সিপিআই প্রার্থী দেবে ৯ টি আসনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *