briged and silliguriOthers Politics 

রবিবার সরগরম বঙ্গ-রাজনীতি : ব্রিগেডে মোদী- শিলিগুড়িতে মমতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ব্রিগেডে মোদী। শিলিগুড়িতে মমতা। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সিলিন্ডার মিছিল’করলেন মমতা। রবিবারে বাংলা দখলের লক্ষ্যে ব্রিগেডে নরেন্দ্র মোদী । অন্যদিকে শিলিগুড়িতে তৃণমূল নেত্রী । ট্যুইটে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে তিনি জানিয়েছেন,প্রতিদিন রান্নার গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে লুঠ করছে বিজেপি। আর এই দামবৃদ্ধির ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বাড়ির মহিলারা। কেন্দ্রীয় সরকার কর ছাড় দিয়ে খরচ কমানোর কোনও চেষ্টাই করছে না বলে অভিযোগও করলেন তিনি।

শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে মিছিল করলেন তৃণমূল নেত্রী। মোদির ব্রিগেডের দিন তাঁর পথে নামাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। উল্লেখ করা যায়,কেন্দ্রীয় সরকারের পেট্রো-পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইলেকট্রিক স্কুটারে করে নবান্নে যান মমতা।
রান্নার গ্যাসের দাম প্রায় ৯০০ টাকা হয়ে গিয়েছে বলেও অভিযোগ করলেন তিনি। ‌বিধানসভা নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর এই প্রথম পথে নামলেন তৃণমূল নেত্রী। উত্তরবঙ্গের ভোট প্রচারও শুরু করলেন বলা চলে।

উত্তরবঙ্গ নিয়ে এবার বেশ আশাবাদী তৃণমূল নেত্রী। বিমল গুরুঙ্গদের সঙ্গে নির্বাচনী পর্যালোচনা হয়েছে। গোর্খা জনমুক্তি মোর্চার জন্য ছেড়ে দিয়েছেন পাহাড়ের ৩ টি আসন। তবে সেখানে কারা প্রার্থী হচ্ছেন, তা এখনও স্পষ্ট হয়নি। পাশাপাশি ভিড়ে ঠাসা ব্রিগেডের সমাবেশে তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন মোদী। সবমিলিয়ে রবিবার সরগরম ছিল বাংলার রাজনীতি।

খবরটি ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।

Related posts

Leave a Comment