১৩ ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান ও ফায়ারম্যান বিক্রম সারাভাই স্পেস সেন্টারে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান এবং ফায়ারম্যান পদে ১৩ জনকে নিচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার। এটি ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ স্পেস -এর অন্তর্গত। নিয়োগ হবে অস্থায়ী পদে। তবে কাজের মেয়াদ বাড়তে পারে।
ফার্মাসিস্ট-এ (পোস্ট নং ১৪৭২): শূন্যপদ ৩টি (অসংরক্ষিত)। মাধ্যমিক/ সমতুল পাশ এবং ফার্মাসির প্রথম শ্রেণীর ডিপ্লোমাধারী হতে হবে। মাইনে লেভেল ৫ অনুযায়ী ২৯,২০০ – ৯২,৩০০ টাকা। সব মিলিয়ে মাসে প্রায় ৩৪,৯০০ টাকা।
ল্যাব টেকনিশিয়ান-এ (পোস্ট নং ১৪৭৩): শূন্যপদ ২টি (অসংরক্ষিত)। মাধ্যমিক/ সমতুল পাশ এবং মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির প্রথম শ্রেণীর ডিপ্লোমাধারী হতে হবে। মাইনে লেভেল ৪ অনুযায়ী ২৫.৫০০ – ৮১,১০০ টাকা। সব মিলিয়ে মাসে প্রায় ৩০,৫০০ টাকা। ওপরে বলা ২টি পদের ক্ষেত্রে ৫-৪-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
ফায়ারম্যান-এ (পোস্ট নং ১৪৭৪): শূন্যপদ ৮টি। মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। সঙ্গে নির্ধারিত শারীরিক মাপজোক এবং যথেষ্ট শারীরিক সক্ষমতা থাকতে হবে। ৫-৪-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ (তফশিলি জাতি হলে ৩০, ওবিসি হলে ২৮) বছরের মধ্যে। মাইনে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা। সব মিলিয়ে মাসে প্রায় ২৩,৮০০ টাকা।
পোস্ট কোড ১৪৭২ এবং ১৪৭৩ -এর ক্ষেত্রে প্রার্থিবাছাই হবে প্রথমে লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় সফলদের পরে স্কিল টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে থিওরিটিক্যাল ও প্র্যাক্টিক্যাল নলেজের। ১০০ পয়েন্টের স্কিল টেস্ট হবে ‘go-no-go’ বেসিস। সফল হতে অন্তত ৬০ শতাংশ পেতে হবে। স্কিল টেস্টে সফল প্রার্থীদের চূড়ান্ত বাছাই হবে লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে।
পোস্ট কোড ১৪৭৪ -এর ক্ষেত্রে প্রার্থিবাছাই হবে নির্ধারিত ফিজিক্যাল ফিটনেস ও শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে। (সাধারণ ক্যাটেগরি প্রার্থী), (গোর্খা, পাহাড়ী উপজাতি, তফশিলি প্রার্থী) এবং (মহিলা প্রার্থী)-দের উচ্চতা, ওজন, বুকের ছাতির মাপ (মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়) যথাক্রমে ১৬৫ সেমি, ১৬০ সেমি, ১৫৫ সেমি এবং অন্তত ৫০ কেজি, অন্তত ৪৬ কেজি, অন্তত ৪৩ কেজি এবং ৮১ ও ৮৬ সেমি, ৭৬ ও ৮১ সেমি হতে হবে। এছাডা় ওয়েস্ট-হিপ রেসিও, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মানসিক অবস্থা, হৃদপিণ্ডের শব্দ, ইসিজি, রেসপিরেটরি সিস্টেম, নিউরোলজিক্যাল সিস্টেম, Musculo-skeletal system শারীরিক সক্ষমতার পরীক্ষা ইত্যাদি বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
দরখাস্ত করবেন অনলাইনে http://www.vssc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ৫ এপ্রিলের মধ্যে। সব বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

