৫০ হাজারের ঘরে পা রাখল সেনসেক্স
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফের ৫০ হাজারে সেনসেক্স। সূত্রের খবর, বিশ্ব বাজারে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থাতেও ফের ৫০ হাজারের ঘরে পা রাখল সেনসেক্স। এক্ষেত্রে আরও জানা যায়, ২৮০.১৫ পয়েন্ট বেড়ে ৫০,০৫১.৪৪ অঙ্কে থেমেছে সূচকটি। অন্যদিকে নিফটি ৭৮.৩৫ পয়েন্ট বেড়ে হয়েছে ১৪,৮১৪.৭৫। উল্লেখ করা যায়, ডলারের নিরিখে টাকার দাম অবশ্য কমেছে। এক্ষেত্রে ১ ডলার ৬ পয়সা বেড়ে হয়েছে ৭২.৪৩ টাকা।

