পাহাড়ে প্রার্থী ঘোষণা বিজেপি ও গুরুংয়ের

BJP Flag-3

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পাহাড়ের ৩টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। দার্জিলিং কেন্দ্রে নীরজ জিম্বা, কার্শিয়াংয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা ও কালিম্পংয়ে শুভ প্রধানকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে দার্জিলিং থেকে ওই ৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন বিমল গুরুংও। উল্লেখ করা যায়, দার্জিলিং পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পেম্বা শেরিং ওলাকে দার্জিলিং আসনে ও প্রাক্তন জিটিএ সদস্য নরবু জি লামাকে কার্শিয়াং আসনে এবং কালিম্পংয়ে আরবি ভূজেলকে প্রার্থী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *