Assam Election-1Others 

অসমে ৩৯টি কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট নির্বিঘ্নে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজ ১ এপ্রিল অসমে দ্বিতীয় দফার ভোট হল ৩৯টি কেন্দ্রে। উল্লেখ করা যায়, প্রথম দফায় ৪৭টি কেন্দ্রে ভোট পড়েছিল ৭৯.৯৭ শতাংশ। সূত্রের খবর, ২০১৬ সালের নির্বাচনে এই ৩৯টি কেন্দ্রের মধ্যে বিজেপি ও অগপ ২৫টিতে জয়ী হয়। অন্যদিকে কংগ্রেস ও ইউডিএফ-এর হাতে রয়েছে ৫টি করে আসন। এক্ষেত্রে আরও জানা যায়, গতবার ভাল ফল করলেও এবছর বরাকে বিজেপি অনেকটাই চাপে রয়েছে বলে খবর।

সূত্রের আরও খবর, কংগ্রেস সারা রাজ্যে সিএএ-বিরোধিতাকেই মূল অস্ত্র করেছে। সিএএ নিয়ে দ্বৈত অবস্থানে কংগ্রেসও বেশ কিছুটা অস্বস্তিতে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইউডিএফ-এর সঙ্গে জোট সংখ্যালঘু প্রধান এলাকায় তাদের খানিকটা এগিয়ে রাখতে পারে। পার্বত্য জেলা ডিমা হাসাও এবং কার্বি আংলংয়ের ৫টি আসনই হাতে রাখতে বেশ আশাবাদী শাসক শিবির। প্রসঙ্গত, মধ্য ও পশ্চিম অসমের বাকি ১৯টি আসনের মধ্যে গতবার বিজেপি ও অগপ-র হাতে ছিল ১২টি আসন। বিপিএফ-এর হাতে ছিল ৪টি। এবার বিরোধী জোটে রয়েছে বিপিএফ। অসমে দ্বিতীয় দফার এই ভোটে মোট প্রার্থী সংখ্যা ৩৪৫ জন। মহিলা প্রার্থীর সংখ্যা ২৬ জন। দ্বিতীয় দফায় মোট ভোট-কেন্দ্র সংখ্যা ১০,৫৯২টি। সব মিলিয়ে শান্তিতে ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে বলে খবর।

Related posts

Leave a Comment