প্রয়াত বলিউড অভিনেত্রী শশীকলা

sashikala and died

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:প্রয়াত হলেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শশীকলা। বয়স হয়েছিল ৮৮ বছর। মুম্বইয়ের কোলাবায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ‘কভি খুশি কভি গম’, ‘মুঝসে শাদি করোগি’, ‘তিন বাতি রাস্তা’, ‘তিন বহুরানিয়া’, ‘আয়ে মিলন কি বেলা’-সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন।

১৯৩২ সালে মহারাষ্ট্রের শোলাপুরের একটি মারাঠি পরিবারে তাঁর জন্ম হয়। শশীকলা জনপ্রিয়তা পান ‘ডাকু’, ‘রাস্তা’, ‘কভি খুশি কভি গম’-র মতো সিনেমার জন্য। পাশাপাশি জনপ্রিয় টেলিভিশন শো ‘সোনপরী’, ‘জিনা ইসি কা নাম হ্যায়’তে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। ভারতীয় সিনেমায় উল্লেখযোগ্য অবদানের জন্য ২০০৭ সালে পদ্মশ্রী সম্মান পান। ২০০৯ সালে তিনি জীবনকৃতী সম্মান পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *