Bhubaneswar Kumar-1Others Sports 

আইসিসি-র মাসের সেরা ক্রিকেটার ভুবনেশ্বর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মাসের সেরা ভুবনেশ্বর। গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে অসাধারণ দক্ষতা দেখিয়েছিলেন। এই সাফল্যের নিরিখে আইসিসি-র মাসের সেরা ক্রিকেটার মনোনীত হলেন ডানহাতি পেসার ভুবনেশ্বর কুমার। ৩১ বছর বয়সী ভুবনেশ্বর কুমার ৩ ম্যাচে ৬ উইকেট পেয়েছেন। এক্ষেত্রে তাঁর মন্তব্য, ‘এক দীর্ঘ বিরতির পর আবার ভারতীয় দলের হয়ে মাঠে ফিরেছি। নিজের ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করতে হয়েছে। এই সম্মান পেয়ে আমি আনন্দিত’।

Related posts

Leave a Comment