প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা

Presidency University-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফর্ম পূরণের দিন বাড়ানোর আর্জি। সূত্রের খবর, স্নাতক স্তরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা দেওয়ার ফর্ম পূরণের দিন বাড়ানোর দাবি জানিয়েছে পড়ুয়া সংগঠন ‘ইন্ডিপেন্ডেন্ট কনসলিডেশন’ (আইসি)। উল্লেখ করা যায়, এই পরীক্ষায় আবেদনের শেষ তারিখ ছিল গত ৮ এপ্রিল। এ বিষয়ে আরও জানা যায়, কয়েক বছর ধরে পরীক্ষা নিচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। প্রসঙ্গত, এ সংক্রান্ত বিষয় নিয়ে আইসি-র পক্ষ থেকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অরবিন্দ নায়ক ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহাকে ইমেল করা হয়েছে। আইসি-র পক্ষ থেকে এক্ষেত্রে জানানো হয়েছে, ৮ এপ্রিলের পর অনেকেই তাঁদের জানিয়েছেন, ফর্ম পূরণের কথা জানতেন না। এ বিষয়ে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির বৃত্তে ঠিক মতো তথ্য পাওয়া ও ইন্টারনেটের অসুবিধার জন্য কেউ যেন প্রেসিডেন্সিতে পড়ার সুযোগ থেকে বঞ্চিত না হন। তা নিশ্চিত করার জন্য ইমেল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *