Indian Ocean-1Others World 

ভারত মহাসাগরীয় অঞ্চলে সংঘাত নয়- বার্তা মালদ্বীপের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মালদ্বীপের বিশেষ বার্তা। সূত্রের খবর, ভারত মহাসাগরীয় অঞ্চলে বিদেশি রাষ্ট্রগুলির সংঘাত তৈরি করা উচিত নয় বলে মন্তব্য মালদ্বীপের। উল্লেখ করা যায়, নয়াদিল্লি এসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিলেন মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদ। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, নাম না-করে চিনের সম্পর্কেই এমনটাই জানিয়েছেন তিনি। এক্ষেত্রে উল্লেখ্য, ভারতের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপরাষ্ট্রটির সঙ্গে চিনের দূরত্ব তৈরি হয়েছে সমুদ্র কূটনীতিতে বেজিংয়ের একাধিপত্য নিয়ে। বৈঠকের পর মালদ্বীপের বিদেশমন্ত্রীর মন্তব্য, মালদ্বীপ ভারত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে ১০০ বছর ধরে অবদান রেখে চলেছে।

Related posts

Leave a Comment