সোনা বন্ড ছাড়ার সিদ্ধান্ত কেন্দ্রের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সোনা বন্ডের দাম। সূত্রের খবর, চলতি অর্থবর্ষের মে থেকে সেপ্টেম্বরের মধ্যে ৬ দফায় সরকারি সোনা বন্ড ছাড়বে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, প্রতি গ্রাম সোনার দাম ধার্য হয়েছে ৪,৭৭৭ টাকা। অনলাইনে আবেদন জানালে ও ডিজিটাল মাধ্যমে দাম মেটালে প্রতি গ্রামে ৫০ টাকা করে ছাড় পাওয়া যাবে। শীর্ষ ব্যাঙ্ক সূত্রে আরও জানা যায়, প্রথম দফার বন্ড কেনার জন্য আগামী ১৭ মে থেকে আবেদন করা যাবে। ৫ দিন তা চালু থাকবে বলে জানানো হয়েছে।

