দেশে পরীক্ষামূলকভাবে ৫-জি প্রযুক্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৫-জি স্পেকট্রাম। সূত্রের খবর, দেশে পরীক্ষামূলকভাবে ৫-জি প্রযুক্তি চালুর জন্য টেলি সংস্থাগুলিকে স্পেকট্রাম দিয়েছে টেলিকম দফতর। এ বিষয়ে আরও জানা যায়, কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি ও মুম্বই-সহ বিভিন্ন অঞ্চলে এই পরীক্ষা চালানো হবে। সূত্রের আরও খবর, গত ৪ মে ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল, এমটিএনএল ও রিল্যায়েন্স জিও-কে পরীক্ষামূলক ৫জি চালুতে সম্মতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার।

