Kalyani University-2Education Others 

পড়ুয়াদের পরীক্ষা ফি ছাড় দেওয়ার সিদ্ধান্ত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির আবহে স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, করোনা আক্রান্ত হয়ে পরিবারের উপার্জনক্ষম অভিভাবক মারা গেলে পড়ুয়াদের পরীক্ষায় ফি ছাড় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও কলেজের পড়ুয়াদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত প্রমাণপত্র দিয়ে আবেদন করতে হবে। পরীক্ষার ফি ছাড় দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পাশাপাশি অন্য বিষয় এনরোলমেন্ট ফি মকুব নিয়েও ভাবনা চলছে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment