managment and studentEducation Others 

হোটেল ম্যানেজমেন্ট প্রবেশিকা পরীক্ষার আবেদনের তারিখ বাড়ল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:চলতি বছরের ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বাড়াল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পিছিয়ে গিয়েছেপরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ।

কোভিড-১৯ মহামারীতে প্রার্থীরা যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে রয়েছে তা বিবেচনা করেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এক্ষেত্রে জানানো হয়েছে,প্রার্থীরা এখন ২০ জুন পর্যন্ত তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন। এই সময়সীমা ছিল ৩১ মে পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইট https://nchmjee.nta.nic.in-তে এর আবেদনপত্র জমা দিতে হবে।

সূত্রের খবর,পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত পরীক্ষার তারিখ ১২ জুন ছিল। যা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে সংশোধিত তারিখ অবশ্য জানানো হয়নি। করোনার প্রতিকূল পরিস্থিতি বিবেচনা করেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের আরও খবর,অনলাইনে পরীক্ষার ফি-এর টাকা জমা দেওয়ার শেষ তারিখ হল ২০ জুন। এর পরে আর ফি জমা নেওয়া হবে না। এক্ষেত্রে সংশোধন পর্ব চলবে ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে নেওয়া হবে।

এ বিষয়ে আরও জানা যায়,যে সব প্রার্থী একটি স্বীকৃত এডুকেশনাল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক অথবা সমতুল শিক্ষায় পাশ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন। ২০২১-২২ শিক্ষাবর্ষে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি অনুমোদিত ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে বিএসসি (হসপিটালিটি এন্ড হোটেল অ্যামিনিস্ট্রেশন বা এইচএইচএম) কোর্সে ছাত্র-ছাত্রীদের ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

এক্ষেত্রে জানা যায়,এনটিএ ৩ ঘন্টার কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি)-র মাধ্যমেপরিচালনা করবে। পরীক্ষায় ৮০০ নম্বরের প্রশ্নপত্রে ৩০ নম্বরের নিউম্যারিকাল এবিলিটি ও অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, সাধারণ জ্ঞান, রিজনিং এবং লজিকিং ডিডাকশন, ইংরাজি ভাষায় ৬০ নম্বর এবং ৫০ নম্বরের সার্ভিস সেক্টর -জন্য অ্যাপটিটিউড -এ মাল্টিপেল চয়েস প্রশ্ন থাকবে। প্রত্যেক প্রশ্নে ৪ নম্বর । একটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। ইংরাজি ও হিন্দি দু’টি ভাষায় প্রশ্নপত্র হবে ।

Related posts

Leave a Comment