হরমনপ্রীতদের নতুন জার্সি

Haramanpreet Kaur-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সামনে ইংল্যান্ড সফর। এই উপলক্ষ্যে নতুন জার্সি দলের। বিরাটদের মতো ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্যও তৈরি হয়েছে নতুন জার্সি। সেই জার্সির ছবি পোস্টও করলেন হরমনপ্রীত কৌর। নতুন জার্সি দেখে হরমনপ্রীত মুগ্ধ। এ বিষয়ে তিনি মন্তব্য করেছেন, ‘জার্সিকে এখনই খুব ভালবেসে ফেলেছি’। উল্লেখ করা যায়, হরমনপ্রীত ৭ নম্বর জার্সি পরে খেলবেন। জানা গিয়েছে, মুম্বইয়ে সতীর্থদের সঙ্গে নিভৃতবাসে রয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *