সুইস মোটো থ্রি-র তরুণ চালক জেসনের বিদায়

Jeson Dupasquier-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উনিশেই দীপ নিভে গেল জেসনের। অকালে বিদায় নিলেন জেসন ডুপাসকিয়ে। সূত্রের খবর, সুইস মোটো থ্রি-র তরুণ চালক অনুশীলন চলাকালীন ট্র্যাকে পড়ে গিয়েছিলেন। এরপর অন্য একটি মোটরবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। তার জেরেই এই দুর্ঘটনা। এক্ষেত্রে জানা গিয়েছে, আহত জেসনকে দ্রুত বিমানে করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। চিকিৎসকেরা ট্র্যাকেই প্রায় ৪০ মিনিট ধরে তাঁর শুশ্রুষা করেছিলেন। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়। মোটো গ্রঁ প্রি-র পক্ষ থেকে এই দুঃসংবাদ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *