Pooja Rani-1Others Sports 

এশীয় বক্সিংয়ে মেরির রুপো- সোনা পূজা রানির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মেরি থেমে গেলেন রুপোতে। আবারও সোনা পূজার। এশীয় বক্সিং প্রতিযোগিতা থেকে ষষ্ঠ সোনার পদক অধরা থাকল মেরি কমের। ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা বক্সার ৫১ কেজি বিভাগের ফাইনালে পরাজিত হলেন ২ বারের বিশ্বজয়ী কাজাখস্তানের নাজিম কিজাইবের কাছে। ম্যাচের ফল নাজিমের পক্ষে ফলাফল ৩-২।

অন্যদিকে ৭৫ কেজি বিভাগে সোনা জয়ী হলেন পূজা রানি। তিনি পরাজিত করেছেন উজবেকিস্তানের বক্সার মাভলুদা মোভলোনোভাকে। ম্যাচের ফলাফল ৫-০। উল্লেখ্য, গত এশীয় বক্সিং প্রতিযোগিতাতে সোনা জয়ী হন তিনি। ফাইনালে ওঠা এক ভারতীয় মহিলা বক্সার লালবুয়াতসাইহি ২-৩ ফলাফলে পরাজিত হলেন কাজাখস্তানের মিলানা সাফরোনোভার বিরুদ্ধে। মিজোরামের এই বক্সার ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন পোয়াইলাও বসুমাতারির পাসপোর্ট নিয়ে সমস্যা হওয়ার কারণে। ফাইনালে লালবুয়াতসাইহি শেষরক্ষা করতে পারেননি।

এশীয় বক্সিং প্রতিযোগিতা থেকে এটি মেরির সপ্তম পদক। ২০০৩ সালে এই প্রতিযোগিতায় প্রথম সোনা জয়ী হয়েছিলেন তিনি। দুবাইয়ে ফাইনালে শুরুর দিকে ছন্দ ধরে রেখেছিলেন মেরি কম।

Related posts

Leave a Comment